শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: দীর্ঘ এক মাস রোজা রাখার পর শুক্রবার (১৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন শুরু করেছে সৌদি আরব ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখে শুক্রবার দেশগুলাতে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ত ও মালয়েশিয়ায় শুক্রবার ঈদ উদযাপন করা হচ্ছে। আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া ও লিবিয়াও এদিন ঈদ উদযাপন করছে। যুক্তরাষ্ট ও ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতেও শুক্রবার ঈদ পালন করছেন মুসলিমরা।শনিবার ঈদ উদযাপন করবে ভারত ও পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শনিবার ঈদ পালনের কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু ইরাকই শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।

সৌদি আরব: সৌদি আরবে ঈদুল ফিতর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিবসটি উদযাপনে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির বৃহত্তম দুই শহর মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে বড় দুটি জামাত। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে জামাতগুলো অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে দেশটির রীতি অনুযায়ী বাড়িতে বাড়িতে খাবার ও উপহার দেওয়া হচ্ছে। সৌদিবাসী ও বিশ্বের কোটি কোটি মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ।

সংযুক্ত আরব আমিরাত: আবু ধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে দেশটির প্রধান জামাত। এখানে ইমামতি করেন যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ। দেশটির শারজাহ নগরীতেও হয়ে গেছে ঈদের জামাত। নামাজ শেষে শুরু হয়ে গেছে উৎসব। সবাই কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বিশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইরান: ইরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায়। এতে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাশিয়া: রাশিয়াতে শুক্রবার (১৫ জুন) পালন করা হচ্ছে ঈদুল ফিতর। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে প্রধান জামাত। দেশটির রাশিয়ান স্পিরিচুয়াল এডমিনিস্ট্রেশন অব মুসলিম এর ফার্স্ট ডেপুরি চেয়ারম্যান রুশান আবায়সভ বলেন, মস্কোতে সকাল সাতটায় ঈদ জামাতে অংশ নেন আড়াই লাখ মুসলিম। আর ক্যাথড্রেল মসজিদে অংশ নেন ১ লাখ ২০ হাজার থেকে ৩০ হাজার মুসলিম। এছাড়া রাশিয়ার ঐতিহ্যবাহী মস্কো মেমরিয়াল মসজিদেও জড়ো হয়েছেন মুসলিমরা। দেশটির মোট ৩৯টি স্থানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ায় ২ কোটি মুসলিমের বসবাস, মসজিদ রয়েছে ৭ হাজার।
ভারতে নামাজের পর ঈদ উৎসবে মেতেছে শিশুরা

ভারতে শনিবার (১৬ জুন) ঈদুল ফিতর পালনের কথা থাকলেও কয়েকটি স্থানে শুক্রবারই ঈদ উদযাপন করছেন মুসলিমরা। কেরালার জামা মসজিদে শাহী ইমামের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। এছাড়া শত শত মানুষ চন্দ্রশেখর স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন। এরপর উৎসব শুরু হয়। কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। ভেন্যুতে উপস্থিতি ছিলেন কংগ্রেস এমপি শশী থারুরও।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য পবিত্র ঈদুল ফিতর খুবই তাৎপর্যপূর্ণ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনই শুরু হয় ঈদ। ঈদুল ফিতর আরবি শব্দ। এর অর্থই হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। চাঁদ দেখে রোজা পালন এবং চাঁদ দেখে ঈদ পালন করতে হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাস ৩০ কিংবা ২৯ দিনে হয়।

বাংলাদেশে চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি মুসলিম। শুক্রবার ইফতারের পর থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখতে উন্মুখ থাকবেন তারা। এদিন সন্ধ্যায় বায়তুল মোকারমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার বাংলাদেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD