শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

আজ দুর্দান্ত বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ছন্দময় ব্রাজিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে ছন্দময় ব্রাজিল। এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখা দু’দলই একইভাবে নিজেদের প্রমাণ করে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছে। টুর্ণামেন্টে সর্বোচ্চ ১২টি গোল দিয়ে বেলজিয়াম যেমনভাবে নিজেদের শক্তিশালী আক্রমণভাগকে আরো একবার সামনে নিয়ে আসতে চায়, ঠিক সেভাবেই এ পর্যন্ত মাত্র ১ গোল হজম করা ব্রাজিল তাদের রক্ষনভাগের উপর পুরো আস্থা নিয়েই মাঠে নামবে।

বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজও দলের পারফরম্যান্সে আস্থা রেখে ব্রাজিলকে সতর্ক করে দিয়েছেন। দলীয় শক্তিকে আরো বৃদ্ধি করার তাগিদেই ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার মারোনে ফেলাইনিকে মূল একাদশে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্টিনেজ।

জাপানের বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও স্টপেজ টাইমের শেষ মিনিটে নাকের চাডলির গোলে কাউন্টার এ্যাটাক থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মার্টিনেজের দল। ম্যাচের ৬৫ মিনিটে ফেলাইনি ও চাডলি মাঠে নামার পরে অন্য রকম এক উদ্দীপনা ফিরে পায় রেড ডেভিলসরা। ড্রিয়েস মার্টিনস ও ইয়ানিক কারাসকোর জায়গায় এই দু’জন নামার সাথে সাথে শারিরীক ভাবেই জাপানীজরা শক্তিতে পিছিয়ে পড়ে। বদলী হিসেবে নেমে ফেলাইনি ও চাডলি দুজনেই গোল করেছেন।

সে কারণেই কাজানে অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মূল একাদশে ফেলাইনির খেলার শতভাগ সম্ভাবনা রয়েছে বলেই মার্টিনেজ ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কে মার্টিনেজ বলেছেন, ‘একজন কোচ হিসেবে এই দলে আমার সামনে অনেক উপায় খোলা আছে। কিন্তু আমি ভালভাবেই জানি আমাকে কি করতে হবে।’

এদিকে মেক্সিকোর বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে ব্রাজিল খুব সহজে জয় পায়নি। যদিও ম্যাচের শেষটা ছিল দাপুটে। ম্যাচটিতে যথারীতি নেইমার ছিলেন কেন্দ্রবিন্দুতে। নিজে একটি গোল করা ছাড়াও অপর গোলটিতে এসিস্ট করেছেন। সাথে সাথে আরেকবার প্রমাণ করেছেন দলের প্রয়োজনে নিজের ফর্মের শীর্ষেই সবসময় থাকেন এই সুপারস্টার। যদিও এটাই তার অসম্ভব প্রতিভার শেষ সীমানা নয়, এখনো তার অনেক কিছুই দেবার বাকি আছে। ম্যাচ শেষে মেক্সিকান খেলোয়াড় ও কোচ হুয়ান কার্লোস ওসোরিও’র ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে নেইমারকে। বিশেষ করে ওসোরিও অভিযোগ করে বলেছেন অযথাই ‘অভিনয়’ করে নেইমার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

কিন্তু ব্রাজিলের সাবেক তারকা রিভালডো মনে করেন এই সমস্ত সমালোচনা উপেক্ষা করে নেইমারের শুধুমাত্র নিজের খেলার উপর মনোনিবেশ করা উচিত। বেলজিয়ামও নিশ্চিতভাবে সকল গুরুত্বের কেন্দ্রবিন্দুতে নেইমারকেই রাখবেন। অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে রিভালডো লিখেছেন, ‘নেইমার তুমি তোমার স্বাভাবিক খেলা চালিয়ে যাও। অন্যদের সমালোচনা নিয়ে তোমার চিন্তিত হবার কোন কারণ নেই। কারণ অনেকেই ইতোমধ্যেই দেশে ফিরে গিয়েছে। তুমি যদি ড্রিবল করতে চাও তবে তাই করো। তুমি যদিও বল মাথার উপর দিয়ে নিয়ে যেতে চাও তবে সেটাও করো, তুমি যদি গোল করতে চাও, করো। ফাউলের বিপরীতে যদি পড়ে যাও, যাও। মাটিতে পড়ে গিয়ে কিছুটা সময় নিতে হলে সেটাও করো, কারণ সবাই তাই করে। সমস্যা হলো তুমি আমাদের দেশের আইডল এবং এটাই কিছু কিছু মানুষের সহ্য হয়না। আমি জানি না কেন। সবসময়ের মতই সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র আমাদেরকে ভাল ফুটবল উপহার দাও।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD