শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৫ জুলাই খুলনার হাদিস পার্কে বিএনপির সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুলাই, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে প্রশাসনের অনুমতি মিলেছে। ২৫ জুলাই বৃহস্পতিবার বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এদিকে, রোববার লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশ সফল করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা। দুপুর ১২টার দিকে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। এ সময় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী, পথচারি, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা, অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী জনতার হাতে সমাবেশে যোগ দেওয়ার আহবান সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়।
এদিকে কর্মসূচিকে ঘিরে খুলনা বিএনপির নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলা-হামলা-নির্যাতন-অত্যাচার এবং হয়রানির শিকার নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ কর্মসূচিকে ঘিরে পুনরুজ্জীবিত হয়ে উঠছেন বলেই মনে করছেন তারা। নেতাকর্মীরা সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহবান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশীদ, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, কামরুজ্জামান টুকু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদুর রহমান লিটন, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, খায়রুল ইসলাম খান জনি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, রফিকুল ইসলাম বাবু, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, শেখ ইমাম হোসেন, মেজবাহউদ্দিন মিজু, জাহিদ কামাল টিটু, মোল্লা ফরিদ আহমেদ, রবিউল ইসলাম রবি, তৌহিদুল ইসলাম খোকন, আফসারউদ্দিন মাস্টার, ওয়াহিদুর রহমান দীপু, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী প্রমুখ।
এদিকে বিভাগীয় সমাবেশ কর্মসূচি সফল করতে গঠিত ১২টি উপ-কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠকে বসছেন। দায়িত্ব পালনে সিদ্ধান্ত নিতে এসব বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। মহানগরের বাইরে সকল থানা, ওয়ার্ড এবং প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি সভা, উঠান বৈঠক, প্রচারণা-গণসংযোগ শুরু হয়েছে।
মিডিয়া উপ-কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে কেসিসি ও কেএমপি’র অনুমতি পাওয়া গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD