শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আক্রমণাত্মক রিয়াল নাকি জুভিদের প্রতিশোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদকে মুদ্রার দুই পাশই দেখতে হয়েছে। ঘরোয়া লিগে দুটি ‍বড় আসরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। কোপা দেল রে’তে ছিটকে পড়ার পর লা লিগাও প্রায় শেষ। তবে ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন লিগে ঠিকই আক্রমণাত্মক জিনেদিন জিদান শিষ্যরা।

এই আক্রমণাত্মক দল নিয়েই মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাতে জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জুভিদের মাঠ তুরিনে ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে।

এদিকে সর্বশেষ শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেইকে শেষ ষোলোয় পাত্তাই দেয়নি রিয়াল। ফর্মে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদোই এক কথায় কোয়ার্টার গ্যালাকটিকোদের ওঠান। ইতোমধ্যে তিনি চ্যাম্পিয়নস লিগের এই আসরে ১২টি গোল করে সবার ওপরে আছেন।

এছাড়া রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচে ২১টি গোল করেছেন রোনালদো। আর জুভদের বিপক্ষে এখন পর্যন্ত যতবার খেলেছেন ততবারই গোল পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক। মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা সাত। আর ইউরোপের সেরা এই লিগে এখন পর্যন্ত রিয়াল প্রতিপক্ষের জালে ২২টি গোল করেছে।

জুভিদের জন্য এ ম্যাচটি আবার প্রতিশোধের ম্যাচও বলা চলে। কেননা গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে এই রিয়ালের কাছেই হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যদের। তাই ঘরের মাঠের সুবিধে কাজে লাগিয়ে প্রতিশোধ পর্বটা ভালোভাবেই সারতে চান এক সময় রিয়ালের হয়ে খেলা গঞ্জালেস হিগুইন ও সামি খেদিরারা।

এদিকে রিয়ালকে দুর্দান্ত সাফল্য এনে দেয়া জিদান কোচ হিসেবে মাদ্রিদে যেমন দু’হাত ভরে পেয়েছেন, তেমনই ফুটবলার হিসেবে জিদানের হৃদয়ে রয়েছে জুভেন্টাসের নামও। যিনি নিজেই বলেন, ‘মানুষ হিসেবে আমাকে পূর্ণতা দিয়েছে জুভেন্টাস। আর পার্থিব জীবনে সবকিছুই দিয়েছে রিয়াল মাদ্রিদ।’

১৯৯৬ সাল থেকে পাঁচ বছর জুভেন্টাসে খেলেছেন জিদান। রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ইতালির এই ক্লাবের হয়েই তার ব্যালন ডি’অর জেতা। খেলেছেন দু’টো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও।

এমনিতেই উয়েফার প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস মানেই হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্বাভাস। দু’দলের পরিসংখ্যানও সে কথা বলছে। এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১৯ বার। যার মধ্যে রিয়াল মাদ্রিদ এগিয়ে ৯-৮ ব্যবধানে। বাকি দু’বার অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে ম্যাচ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD