শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

আওয়ামী লীগ সরকার শিক্ষাদরদী সরকার: এমপি রিমি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়ন, আইসিটি উন্নয়নসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষের দৌড়গড়ায় পৌঁছে দিচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাদরদী সরকার।

১৭ সেপ্টেম্বর দুপুরে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের এম.বি দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামীলীগ তা শক্ত হাতে দমন করবে।

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন(আল আমিন), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম কাইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD