শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই শপথ নিয়েছে বিএনপি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো তাদের হাতে। এক-এগারোর সরকার তো তারা এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই এক্সপেরিয়েন্স তাদেরই আছে। এক এগারোর ষড়যন্ত্র তারাই করছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD