শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

অ্যাওয়ার্ড পেলো আরএফএলের ৩ প্রতিষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান।

পুরস্কার পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে আরএফএল প্লাস্টিকস লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগড়িতে তৃতীয় পুরস্কার, মাঝারি শিল্প ক্যাটাগড়িতে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রথম পুরস্কার ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগড়িতে রংপুর ফাউন্ড্রি লিমিটেড প্রথম পুরস্কার লাভ করে।

বুধবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় আরএফএল প্লাস্টিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী আব্দুল কাইয়ুম ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ আহাম্মদ ফারুকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

এবার পাঁচটি ক্যাটাগরিতে ১২ শিল্প প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি কামরান টি রহমান ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এসএম আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD