শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম তীর্থ বিশ্বাস (২৮)।

রোবববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হ্যামিলটন হাইওয়ে- সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তীর্থ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার অ্যাডভোকেট চন্দন বিশ্বাসের ছেলে। পরিবারের সকলে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জজকোর্ট ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী।

তীর্থের কাকা অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস বলেন, তীর্থ ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগে পড়তো। জিলংয়ের নর্লেন এলাকায় থাকতো। এক বছর আগে স্টুডেন্ট ভিসায় সে অস্ট্রেলিয়ায় গিয়েছে। তার স্ত্রী ঋতিকা চৌধুরীও স্টুডেন্ট ভিসায় গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় পৌঁছান। দুইজনই লেখাপড়া করতো। রোববার রাত সাড়ে আটটায় বৃষ্টি হয়েছিল, নতুন গাড়িটি নিজে চালিয়ে বাসায় ফিরছিল। হ্যামিলটন হাইওয়ে সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD