শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

অবসরে যাচ্ছেন মেসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্ক, জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: জাতীয় দলের জার্সিতে একটি বড় ট্রফির জন্য হাপিত্যেশ করে গেছেন মেসি। গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের এমন করুণ পরিণতিতে হতবাক জাবালেতা মনে করছেন, আর্জেন্টিনার হয়ে কিছু জেতার সুযোগ হারিয়ে ফেলেছেন মেসি। তাই তাঁর আশঙ্কা, জয়ের তাগিদ হারিয়ে ফেলায় জাতীয় দল থেকে অবসর নিয়ে নিতে পারেন মেসি।

এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ২০১৪ আসরের গুরুত্বপূর্ণ সদস্য জাবালেতা বলেছেন, মেসির জন্য খারাপ লাগে তাঁর, ‘আমার মেসির জন্য খারাপ লাগে। ভীষণ খারাপ লাগে। আর্জেন্টিনার হয়ে কিছু জেতার এটাই শেষ সুযোগ ছিল ওর। সেটা যখন হচ্ছে না, বিশ্বকাপ শেষে ও অবসরে চলে গেলেও তাই আমি খুব একটা অবাক হব না। আরেকটি বিশ্বকাপ আসতে আরও চার বছর দেরি। ও ভীষণ হতাশ হয়ে পড়বে।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ জাবালেতা। সাধারণ আর্জেন্টাইন সমর্থকের আবেগ যেন ছুঁয়ে যাচ্ছে তাঁকেও, আর্জেন্টিনার মানুষ ভীষণ রেগে যাবে এই পারফরম্যান্সের পর। এই খেলোয়াড়দের থেকে সবারই আরও বেশি কিছু প্রত্যাশা ছিল। ব্রাজিলে তাঁরা জেতার এত কাছাকাছি চলে গিয়েছিল। এরপর টানা দুটি কোপা আমেরিকা ফাইনালে হারলো। এই বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার মানুষ ভীষণ রকমের ক্ষুধার্ত ছিল। এই ফলাফল তারা কিছুতেই মেনে নেবে না।

এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাম্পাওলিকেই কিছু করতে হবে বলে মনে করছেন জাবালেতা, ‘ম্যানেজারকে খেলোয়াড়দের সাথে বসতে হবে। দলের সাথে এসব কী হচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। আর্জেন্টিনা দলের কাছ থেকে এরকম পারফরম্যান্স আমি আগে কখনোই দেখিনি। দলের মধ্যে জয়ের তাড়নার পরিষ্কার অভাব ছিল। আর এটা খুবই বিস্ময়কর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD