শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের ‘শিষ্য’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ভারতীয় ক্রিকেটের যে কজন তরুণ প্রতিভাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আপন করে নিতে পেরেছিলেন তাদেত্র মধ্যে অন্যতম চেতন সাকারিয়া। আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে। বাংলাদেশি এই পেসারকে চেতন সাকারিয়া ডেকেছেন ‘কোচ’ হিসেবে। রাজস্থানে রয়্যালসে দুজনে খেলছেন একসঙ্গে।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়ার বোলিং রসায়ন জমেছিল বেশ। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএলেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেবার মোট ১৪টি উইকেট শিকার করেছিলেন এই পেসার।

তবে এরপরেই চেতন সাকারিয়ার পথটা গিয়েছিল বেঁকে। রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন চেতন সাকারিয়া। যেখানে ওয়ানডেতে অভিষেকে ২ উইকেট আর টি-টোয়েন্টির অভিষেকে পান ১ উইকেটস। এরপরেই দল পাল্টে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। পুরো আসরে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চেতন। পরের বছরে আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন মাত্র ২ ম্যাচ। আর সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুমে মাত্র ৫ ম্যাচে খেলেছেন চেতন সাকারিয়া। উইকেট মোটে ৬টি।

এরইসঙ্গে যুক্ত হয় বাঁহাতের কবজির ইনজুরি। স্বাভাবিকভাবেই তাই বেশ অনেকটা দিনের জন্য পিছিয়ে যান চেতন সাকারিয়া। চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টেনেছিল নেট বোলার হিসেবে। সেটাও ২ লাখ রুপির বিনিময়ে। তবে চেতন সাকারিয়ার গল্পটা বদলে গেল সহসাই।

মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল উমরান মালিককে। ২০২৩ আসরে দুর্দান্ত পারফর্ম করা উমরানের অবশ্য খেলা হচ্ছে না এবারের আসরে। ইনজুরির কারণে মাঠের খেলা শুরুর আগেই দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে। ৭৫ লাখ রুপি খরচ করে নিলামের শেষদিকে উমরানকে কিনে নিয়েছিল কলকাতা। সেই দামেই চেতন সাকারিয়াকে দলে ভেড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে উমরান মালিকের ছিটকে যাওয়ার কথা। যদিও তার চোট কীসের সে বিষয়ে আইপিএলের পক্ষ থেকেও পরিষ্কার করে জানানো হয়নি। উমরান মালিকের পরিবর্তে বাঁ হাতি পেসার চেতন সাকারিয়াকেই পছন্দ কলকাতা নাইট রাইডার্সের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর গত মওসুমেও চেতন সাকারিয়াকে নিয়েছিল। যদিও এক ম্যাচেও সুযোগ পাননি।

এ বছর কলকাতা তাদের পেস আক্রমণে পাচ্ছে আনরিখ নরকিয়া, হার্শিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকান্দেকে। তাদের সাথে যুক্ত হচ্ছে সাকারিয়ার নাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD