শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা,বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
যৌতুকের দায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ জিন্নাত আরাকে হত্যা,বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:যৌতুকের দায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ জিন্নাত আরাকে হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী।আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেন। গত ১৬ ই আগষ্ট গাইবান্ধার সদর উপজেলার জোদ্দকড়িসিং গ্রামের ৫ মাসের অন্তঃসত্ত্বা জিন্নাত আরার হত্যার ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী বলেন, যৌতুকের দাবিতে জিন্নাত আরাকে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করে এবং হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করে আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছে। জিন্নাত আরার পিতা গত শুক্রবার (১৬ ই আগষ্ট)সকাল ৯টার দিকে সদর থানায় এজাহার করতে গেলে সদর থানা এজাহার গ্রহণ না করে অপমৃত্যু বলে বাদীর স্বাক্ষর গ্রহণ করেন। বাদীর কন্যা জিন্নাত আরার হত্যাকান্ডের মামলা না হওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে জানতে পেরে আবারও গত শনিবার(১৭ ই আগষ্ট)হত্যার এজাহার দায়ের করতে গেলে সদর থানা এজাহার গ্রহণ না করে বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন। বাদী অত্র মামলাটি বিজ্ঞ আদালতে দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ১ লক্ষ টাকা যৌতুকের দায়ে তার পাষন্ড স্বামী মামুন সহ মা মাফরুজা, ছোট বোন মৌসুমী, ভগ্নিপতি হারুনুর রশিদ, বড় ভাই মিঠু ও মাসুদ সহ সকলে পরিকল্পিত ভাবে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর আসামী মামুনের শয়ন ঘরের বিছানার উপর বাঁশের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। আসামী মামুন ঘটনার দিন আনুমানিক সকাল ৭টার সময় মোবাইল ফোনে জিন্নাত আরার বাবাকে তার মেয়ে নিজেই গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছে বলে জানায় এবং আসামীগণ বাড়ী থেকে পালিয়ে যায়। জিন্নাত আরা ৫ মাসের গর্ভবতী ছিলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD