শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

অনলাইন প্রশ্নপত্রে স্বাচ্ছন্দবোধ করছে যশোর বোর্ডের শিক্ষার্থীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: যশোর শিক্ষাবোর্ডের প্রশ্নপত্রে একযোগে বোর্ডের আওতাধীন বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছে। এতে বাগেরহাটের স্কুলগুলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একই সাথে অভিভাবকদের মধ্যে স্বস্তি লক্ষ করা যাচ্ছে।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল প্রশ্ন প্রণয়ণে ত্রæতি, শিক্ষার্থীদের ভীতি ও প্রশ্নপত্র ফাঁস একটি সাধারন বিষয়। এ ত্রæতিগুলি থেকে বেরিয়ে আসার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২ বছর ধরে কাজ করে চলছে।

তারই ধারাবাহিকতায় যশোর শিক্ষা বোর্ডের অনলাইন প্রশ্ন ব্যাংক দেশে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ২০১৭ সাল থেকে যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংক থেতে প্রশ্ন ডাইনলোড করেই ৯ম-১০ম শ্রেণির পরীক্ষা বাধ্যতবমূলক করেছেন যশোর শিক্ষা বোর্ড। ১ অক্টোবর ২০১৭ ইং সাল থেকে অনুষ্ঠিত এসএসসি নির্বাচনী পরীক্ষায় একযোগে বোর্ডের আওতাধীন সকল বিদ্যালয়ে একযোগে পরীক্ষা চলছে। গত ২৭ সেপ্টেম্বর ২০১৮ ইং সালে শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে এ বিষয়ে একটি নোটিশ ও নির্বাচনী পরীক্ষার প্রোগ্রাম দেয়া হয়। এতে ১৭টি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড কর্র্তৃপক্ষ সরবরাহ করবে এবং সকল স্কুলকে এই সরবরাহকৃত অন-লাইন প্রশ্নে বাধ্যতামূলক পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া বোর্ড কর্র্তৃপক্ষ সকল শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশ্ন প্রনয়ন করে আপলোড করার নির্দেশনা দেন। এসএসসি পরীক্ষার মতো এ নির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীদের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কক্ষে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষকদের তৈরিকৃত প্রশ্নের মধ্য থেকে প্রশ্ন বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র তৈরি করা হয় বলে বোর্ড কর্তৃপক্ষ জানান। পরীক্ষার প্রথমদিনেই বাংলা ১মপত্র বিষয়ের পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দরভাবে পরীক্ষা দিতে দেখা যায়।

এ প্রসঙ্গে চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস জানান, বোর্ডের সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় প্রশ্নের মান ভাল হচ্ছে। বোর্ডের প্রশ্নে ভুল নেই বললে চলে। অমিত দাশ নামের একজন অভিভাবক জানান, প্রশ্ন বা ভাল ফলাফলের লোভ দিয়ে শিক্ষার্থীদের জিম্মি হবার কথা সুযোগ নেই।

বাগেরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার কয়েকটি স্কুলের পরীক্ষা পরিদর্শন শেষে এ প্রতিনিধিকে জানান, বোর্ডের সরবরাহকৃত প্রশ্নে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে সাবলীল বোধ করছে এবং শিক্ষার্থীরা বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিতে অভ্যস্ত হচ্ছে। এক যোগে বোর্ডের আওতাধীন সকল বিদ্যালয়ে একই দিনে একই প্রশ্নে এভাবে পরীক্ষা নেবার বিষয়টিকে একটি বড় অর্জন মনে করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ প্রতিনিধিকে জানান, শিক্ষার্থীরা এখন ষ্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিতে পারছে। শিক্ষকদের তৈরিকৃত প্রশ্নের মধ্য থেকে মাত্র একদিন আগে প্রশ্নপত্র তৈরি করা হয়ে থাকে। এতে প্রশ্নপত্র ফাঁসের সম্ভবনা থাকে না। এ ধরণের প্রশ্নে নির্বাচনী পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষার প্রশ্নপত্র ও মানদন্ডে অভ্যস্ত হচ্ছে, এতে এসএসসি পরীক্ষায় তাদের মধ্যে ভয়ের উপদ্রব থাকবেনা।

অনেকক্ষেত্রে প্রশ্নপত্র বা পরীক্ষার সাজেশনের আশায় শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে পড়তে বাধ্য হয়। এ ধরণের প্রশ্নে পরীক্ষা হওয়ায় শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের জিম্মি হবার কোন সম্ভবনা থাকছে না। ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীরা পরীক্ষার কক্ষে প্রবেশ করাতে প্রশ্ন ফাঁস থাকার কোন সম্ভাবনা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD