শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলে দিল আপিল বিভাগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগের রায়ের পর নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেতৃত্বের সংকট দূর হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ঘাটতি পূরণে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে পুরো নিয়োগ কার্যক্রম আটকে যায়।

মন্ত্রী আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা নিরসনে সরকার প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে। সর্বশেষ আপিল বিভাগের রায়ের মাধ্যমে সেই জটিলতার অবসান হওয়ায় এখন নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের পথ পুরোপুরি উন্মুক্ত হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD