শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

হামবুর্গের কাছে বন্দুক হামলায় ৬ জন নিহত, একজন আটক

শ্রাবণ রহমান, হামবুর্গ , জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে একটি সামাজিক সহায়তা কেন্দ্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। হামলার পরপরই পুলিশ একজন প্রধান সন্দেহভাজনকে আটক করেছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।

রোববার (২৯ জুন) হামবুর্গের নিকটবর্তী স্টাডে শহরের একটি যুব ও সামাজিক সহায়তা কেন্দ্রে, যেখানে মা ও শিশুদের আবাসনের ব্যবস্থাও রয়েছে, এ হামলার ঘটনা ঘটে। প্রথমে পাঁচজন নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।

ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বড় ধরনের নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এছাড়া আরও এক বা দুইজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি নেই বলে মনে করছে পুলিশ।

এদিকে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘটনাস্থলের আশপাশে অপ্রয়োজনে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থেকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনের উদ্দেশ্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD