শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মৎস্য ও কৃষিমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, দেশের মানুষের প্রতি জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা এবং সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়। বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই বিএনপি সরকার গঠন করেছে। ইতিহাসে কোনো সরকারই জনগণের ওপর চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিবর্তনে বহু শক্তিশালী শাসক ও সরকারেরও বিদায় ঘটেছে।

তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। ফলে কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশ্বাস করেন। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

মন্ত্রী আরও বলেন, কৃষির উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে সরকার প্রস্তুত। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় হচ্ছে দেশের মানুষের কৃষি খাতের উন্নয়ন।

তিনি জানান, কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।

দেশের কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশকে বিভিন্ন কৃষিপণ্য আমদানি করতে হতো। বর্তমানে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে।

তিনি বলেন, ‘আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করব।’ একইভাবে ভবিষ্যতে আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD