শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘Migration & Mobility- Bangladesh Situation’ শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে অনিয়মিত অভিবাসীদের ব্যবহৃত একটি বিপজ্জনক পথে ‘বাংলাদেশ-লিবিয়া-ইতালি’ অভিযাত্রায় ভূমধ্যসাগরে ডুবে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এ বৈঠকটি আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি। পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, লিবিয়া দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর মিশন প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দেন। তিনি অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় সাথে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোকে কঠোরভাবে হুঁশিয়ার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জানান যে, ইউরোপীয় ইউনিয়ন এ বছরের জুনে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন (asylum and migration) বিষয়ে একটি নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে, যেখানে অবৈধ অভিবাসীদের জন্য আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়টি ভবিষ্যতে কঠিনতর হয়ে পড়বে।

বৈঠকে ভবিষ্যতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ এর বিভিন্ন পন্থার মধ্যে প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের সাথে সাথে অভিবাসন প্রত্যাশিদের কাছে নিয়মিত অভিবাসন প্রক্রিয়াটিকে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করার উপায় নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা সফলভাবে নিয়মিত অভিবাসন প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে গন্তব্য দেশে লদ্ধ কর্মসংস্থানের সুযোগের সাথে মিল রেখে দক্ষতা উন্নয়নের সমন্বয় সাধন করার পাশাপাশি সেসকল দেশে নিয়োগকর্তাদের সাথে সংযোগ প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত করে এমন একটি অভিবাসন কাঠামো সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে অভিবাসী বাংলাদেশিদের আরো সম্পৃক্ত করার উপর জোর দেন যাতে করে তাঁরা রেমিট্যান্স, বিনিয়োগ, দক্ষতা ও তাঁদের চিন্তাধারা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘Bangladesh First’ ভিশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাবার অগ্রযাত্রায় আরও বেশি অবদান রাখতে পারেন ।

অবৈধ অভিবাসন রোধে, নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে এবং অভিবাসনের পুরো প্রক্রিয়াটি মানবিক, নিয়মিত ও অধিকার-ভিত্তিক রাখার জন্যে সকলে মিলে একসাথে ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে সকল অংশীজন ঐক্যমত পোষণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD