শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সম্পাদকীয়: আউসবিল্ডুং ভিসা ও ভাষা বাস্তবতা-প্রস্তুতির ঘাটতিই সবচেয়ে বড় বাধা

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সম্পাদকীয়: জার্মানিতে দক্ষ জনশক্তির ঘাটতি আজ আর নতুন কোনো খবর নয়। সেই শূন্যতা পূরণে আউসবিল্ডুং বা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম বিশ্বজুড়ে তরুণদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। বাংলাদেশি তরুণরাও এই সুযোগের দিকে ঝুঁকছেন ক্রমবর্ধমান হারে। তবে বাস্তবতা হলো-এই সুযোগ কাজে লাগাতে গিয়ে অধিকাংশ আবেদনকারীই আটকে যাচ্ছেন ভাষা দক্ষতা ও সঠিক প্রস্তুতির অভাবে।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, আউসবিল্ডুং ও ইন্টার্নশিপ ভিসার জন্য সাধারণভাবে A2 লেভেলের জার্মান ভাষা গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্ন হলো-এই ন্যূনতম যোগ্যতা কি বাস্তবে যথেষ্ট? দূতাবাসের কাগজে-কলমে শর্ত আর জার্মান নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রত্যাশার মধ্যে যে বড় ফারাক রয়েছে, সেটিই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে মেডিকেল ও হেলথকেয়ার সংশ্লিষ্ট পেশার ক্ষেত্রে B1 লেভেলের ভাষা দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে, যা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত। কারণ রোগী, সহকর্মী ও প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে কার্যকর যোগাযোগ ছাড়া এসব পেশায় কাজ করা কার্যত অসম্ভব। অথচ অনেক আবেদনকারী এখনও ভাষা শেখাকে কেবল ভিসা পাওয়ার একটি আনুষ্ঠানিক ধাপ হিসেবেই দেখছেন, দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা হিসেবে নয়।

ভিসা প্রক্রিয়াতেও এসেছে পরিবর্তন। ২৩ জানুয়ারি ২০২৫ থেকে নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হওয়ায় আবেদন প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ হয়েছে। তবে এতে করে ভিড় কমলেও প্রতিযোগিতা কমেনি। বরং ভিসা প্রসেসিংয়ে ন্যূনতম চার সপ্তাহ সময় লাগা এবং ডকুমেন্ট যাচাইয়ের কড়াকড়ি আবেদনকারীদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে—অপরিকল্পিতভাবে এগোলে ব্যর্থতা অনিবার্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, দূতাবাস A2 ভাষা সার্টিফিকেট গ্রহণ করলেও আউসবিল্ডুং ভিসার মূল চাবিকাঠি হচ্ছে জার্মান কোম্পানির অফার লেটার। অফার ছাড়া কাগজপত্র যত নিখুঁতই হোক, ভিসা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাস্তব অভিজ্ঞতা বলছে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে B2 লেভেলের ভাষা দক্ষতা থাকলে নিয়োগকর্তার আস্থা অর্জন অনেক সহজ হয়।

এখানেই আমাদের তরুণদের জন্য সবচেয়ে বড় শিক্ষা নিহিত। আউসবিল্ডুং কোনো শর্টকাট অভিবাসন পথ নয়; এটি একটি পূর্ণাঙ্গ পেশাগত যাত্রা। সঠিক ভাষা দক্ষতা, বাস্তবসম্মত প্রত্যাশা এবং পেশাদার প্রস্তুতি ছাড়া এই যাত্রায় সাফল্য আসা কঠিন।

নীতিনির্ধারক, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদেরও এ বিষয়ে ভূমিকা রাখা জরুরি। ভাষা শিক্ষাকে কেবল বিদেশ যাওয়ার হাতিয়ার নয়, দক্ষতা উন্নয়নের মাধ্যম হিসেবে গুরুত্ব দিতে হবে। অন্যথায় আউসবিল্ডুং নিয়ে তৈরি হওয়া সম্ভাবনার আলো অপ্রস্তুতির অন্ধকারেই হারিয়ে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD