শিরোনাম :
ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন এবং এ-সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্পিকার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

 

স্পিকার ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছিলেন। তার সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দুপুরেই দেশে ফিরে আসেন।
তার এই আগাম প্রত্যাবর্তনের পর রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনা আরও বাড়ে। কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়।

 

তবে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তিনি বিদেশে থাকায় এ বিষয়ে কিছুই জানেন না। তিনি জানান, গণমাধ্যমে যেভাবে খবর এসেছে, তিনিও একইভাবে শুনেছেন। এ বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।

সূত্র: সংসদ সচিবালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD