ছবি: ইন্টারনেট।
ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে। এছাড়া, যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৮ জন রয়েছেন। খবর দিয়েছে রয়টার্স।
মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের ফেরানোর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্স প্রায় ৩০ হাজার নাগরিককে সহায়তা করেছে। নাগরিকদের দেশে ফেরাতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটের আসন প্রায় ৪০ শতাংশের কম পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগে দেশে ফিরেছেন।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যেই ডিউটিতে যোগ দিয়েছেন। গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।