শিরোনাম :
ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি

বেইজিংয়ে ওয়াং হুনিং’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬

৬মে (বুধবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ওয়াং হুনিং বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের পথ নির্ধারণ করে দিয়েছে। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতির ভিত্তিতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, উচ্চ-পর্যায়ের বিনিময় জোরদার, পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা এবং চীন ও বাংলাদেশের মধ্যকার ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করা অব্যাহত রাখবে, যা দু’দেশের জনগণের জন্য অধিকতর কল্যাণকর হবে। এই লক্ষ্যে ইতিবাচক অবদান রাখতে চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটি ইচ্ছুক।

জবাবে ড. খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশ সবসময় চীনকে একটি কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এসেছে, দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবকে প্রশ্নাতীত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে, চীনের জাতীয় পুনর্মিলনকে দৃঢ়ভাবে সমর্থন করে, এবং চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে ও বাংলাদেশ-চীন সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে আগ্রহী।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD