শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন

বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬

১৯জুলাই, (রোববার) সকালে, “২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন”-এর অংশ হিসেবে শাংহাইয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ “ফ্রন্টিয়ার এআই এবং এজেন্ট সেফটি ফোরাম” অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ আন্তর্জাতিক ফোরামে বিশ্বের ২০ জনেরও বেশি শীর্ষস্থানীয় এআই বিজ্ঞানী, গবেষক এবং নীতিনির্ধারক মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা খাতের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী বৈশ্বিক গবেষণা প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক সাফল্য যৌথভাবে উন্মোচন করেছেন এবং ফ্রন্টিয়ার এআই-এর ঝুঁকি ব্যবস্থাপনা ও বৈশ্বিক শিল্প শাসন নিয়ে গভীর ও দ্বিপাক্ষিক আলোচনা পরিচালনা করেছেন।

ফোরামটি মূলত তিনটি মূল ও কেন্দ্রীয় বিষয়ের ওপর বিশেষভাবে ফোকাস করেছে: “ফ্রন্টিয়ার এআই ঝুঁকি পর্যবেক্ষণ”, “এআই এজেন্টের নিয়ন্ত্রণহীনতার ঝুঁকি ও জরুরি ব্যবস্থাপনা” এবং “ফ্রন্টিয়ার এআই ঝুঁকি ব্যবস্থাপনা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি” । এই লক্ষ্যগুলোকে সামনে রেখে দিনভর একাধিক মূল প্রবন্ধ উপস্থাপন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সবচেয়ে বড় বিষয় হলো, এই ফোরামের মঞ্চ থেকে একযোগে পাঁচটি নির্দেশক গবেষণা ফলাফল বিশ্ববাসীর সামনে পেশ করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিগত টুলস, এআই প্রযুক্তির স্তরভিত্তিক শ্রেণীবিভাগ ও মানদণ্ড, জরুরি সংকটকালীন সাড়াদান পরিকল্পনা থেকে শুরু করে সমগ্র এআই শিল্পের ভবিষ্যৎ প্যানোরামিক মূল্যায়ন—সবকিছুর সমন্বয়ে এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষার ক্ষেত্রে একটি সম্পূর্ণ ও সুসংগঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD