শিরোনাম :
ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি

বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৮তম আসরে বাংলাদেশের জন্য এলো বড় এক অর্জন। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হয় শনিবার উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য সেরা চিত্রগ্রাহকের সম্মান অর্জন করেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘সাঁকোটা দুলছে’ গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক বাস্তবতা ও নিপীড়নের গল্প তুলে ধরেছে। একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির উপস্থিতিকে কেন্দ্র করে এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক হিসেবে রয়েছেন মনোজ প্রামাণিক। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার এবং রিজওয়ান।

সূত্র:নাহার-সাকিব,সিএমজি, বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD