শিরোনাম :
‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ

পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬

পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করবে না। বরং একটি পেশাদার, আধুনিক, দক্ষ ও মানবিক সেবামুখী বাহিনী হিসেবে জনগণের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে বাহিনীর পেশাদারিত্ব ও মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বাহিনীতে সততা, শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে পুরস্কার ও শাস্তির নীতি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। দায়িত্বশীল ও সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতি যেমন দেওয়া হচ্ছে, তেমনি শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

নবীন সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা এমন এক সময়ে কর্মজীবনে প্রবেশ করছেন, যখন রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও জনমুখী ও প্রযুক্তিনির্ভর করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সমাজের সব নাগরিক সমান। তাই সেবা নিতে আসা কোনো ব্যক্তি যেন বৈষম্য বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর শক্তি নিহিত রয়েছে শৃঙ্খলা, চেইন অব কমান্ড, সমন্বিত নেতৃত্ব ও দায়িত্ববোধের মধ্যে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার নিরাপত্তা ও অপরাধ তদন্তে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতির কথা উল্লেখ করে তিনি সব পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছর বিভিন্ন পেশায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করবেন বলে তিনি আশা করেন। মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ বছর বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ ও সর্ববিষয়ে সেরা (বেস্ট প্রবেশনার) নির্বাচিত হন ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। বেস্ট শ্যুটার হন এবিএম মামুন এবং বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন আবু নুমান মোহাম্মদ খায়রুল ইসলাম। ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজনসহ মোট ৫৮ জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রবেশ করেন।

পরে এক সংবাদ ব্রিফিংয়ে আশুলিয়া ও মতিঝিলে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাগুলোর তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি অতিথি, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD