শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

তাইওয়ান প্রশ্নে সামরিক ইঙ্গিত দিচ্ছে জাপান: চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির চীন-সম্পর্কিত ‘ভুল মন্তব্যের’ বিষয়ে চীন সরকারের অবস্থান তুলে ধরে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে চীন। চিঠিটি জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে সব সদস্য রাষ্ট্রের কাছে প্রচারিত হবে।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ২১শে নভেম্বর, শুক্রবার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এই চিঠি পাঠান।

চিঠিতে ফু ছোং বলেছেন, সম্প্রতি জাপানের পার্লামেন্ট ডায়েটে প্রধানমন্ত্রী তাকাইচি তাইওয়ান নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পর এই প্রথম জাপানের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে এই ধারণা প্রচার করলেন ‘তাইওয়ানের জন্য জরুরি পরিস্থিতি মানে জাপানের জন্য জরুরি পরিস্থিতি’। শুধু তাই নয়, তিনি এটিকে যৌথ আত্মরক্ষার অধিকার প্রয়োগের সঙ্গেও যুক্ত করেছেন।

ফু ছোং বলেন, এই মন্তব্যগুলো মারাত্মকভাবে ভুল এবং অত্যন্ত বিপজ্জনক। এর মাধ্যমে জাপান প্রথমবার তাইওয়ান প্রশ্নে সামরিক হস্তক্ষেপের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং চীনের মূল স্বার্থের প্রতি প্রকাশ্যে হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, তাইওয়ান চীনের পবিত্র ভূখণ্ড এবং তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা জনগণের অভ্যন্তরীণ বিষয়, যেখানে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

ফু ছোং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জাপান সাহস করে দুই পক্ষের মধ্যবর্তী পরিস্থিতিতে সশস্ত্র হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তা আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে চীন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দৃঢ়ভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে।

তথ্য ও ছবি: সিজিটিএন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD