শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

জাপানের বক্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামোর জন্য হুমকি: চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

চীনের তাইওয়ান প্রশ্নে জাপানের যে কোনো সামরিক হস্তক্ষেপের জবাব বেইজিং কঠোরভাবে দেবে। বুধবার জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি চীনের তাইওয়ান ইস্যু নিয়ে জাপানের শীর্ষ নেতার কিছু বক্তব্যে তাইওয়ানকে জাপানের ‘টিকে থাকার সংকট’–এর সঙ্গে যুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র–জাপান জোটের ভিত্তিতে প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

ফু সতর্ক করেন, জাপান যদি কোনো অজুহাতে তথাকথিত ‘সমষ্টিগত আত্মরক্ষা’ ব্যবহার করে তাহলে সেটি চীনের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং চীন শক্তভাবে পাল্টা জবাব দেবে।
তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এই প্রশ্ন কীভাবে সমাধান করা হবে তা সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়।

চীনা প্রতিনিধি আরও বলেন, এসব বক্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করে এবং শান্তিপ্রিয় দেশগুলোর উচিত এ বিষয়ে সতর্ক থাকা ও বিরোধিতা করা।

সূত্র ও ছবি: সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD