শিরোনাম :
ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর

চীনের শিল্পশৃঙ্খল বিশ্বে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪ মার্চ (শুক্রবার), ‘বসন্তে চীন’ শীর্ষক এক গ্লোবাল ডায়ালগ বা বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজির পরিচালক শেন হাই সিয়োং, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিডিও বার্তা প্রদান করেন। অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ছেন লিসহ আরও কয়েকজন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বসন্তে চীন: চীনের উন্নয়ন, বৈশ্বিক সুযোগ’ শীর্ষক বৈশ্বিক সংলাপের ধারাবাহিক কার্যক্রমের সূচনা হলো।

ভিডিও বার্তায় শেন হাই সিয়োং বলেন, নতুন যুগে চীনকে গভীরভাবে পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ জানালা হিসেবে দেশটির বার্ষিক ‘দুই অধিবেশন’ আবারও বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে। চলতি বছরের অধিবেশনে চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি গৃহীত হয়েছে। উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে তৈরি করা চীনের এই পরিকল্পনা মূলত গোটা বিশ্বকে একটি নতুন ‘সুযোগের তালিকা’ প্রদান করেছে। দুই অধিবেশন চলাকালে প্রেসিডেন্ট সি চিন পিং উচ্চস্তরের উন্মুক্তকরণের প্রসার, বৈশ্বিক বাজার বিস্তৃতভাবে অন্বেষণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চক্রের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এটি আবারও চীনের সেই দৃঢ় সংকল্পকেই প্রমাণ করে যে, চীনের উন্মুক্তকরণের দরজা ভবিষ্যতে আরও প্রশস্ত হবে।

জনাব শেন আরও জানান, সিএমজি তার বিশ্বমানের সমন্বিত মিডিয়া সুবিধা, ৮৫টি ভাষার আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক, ১৯২টি বিদেশি ব্যুরো এবং সিজিটিএন মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে চীনা আধুনিকীকরণের সাফল্য ও সুফল বিশ্বের সামনে তুলে ধরতে চায়। একই সঙ্গে বিশ্বজুড়ে থাকা বন্ধুদের সঙ্গে চীনের উচ্চমানের উন্নয়নের নতুন সুযোগগুলো ভাগ করে নিতেও আগ্রহী চীন।

অনুষ্ঠানে বিনিয়োগ ও প্রযুক্তি খাতের আমন্ত্রিত অতিথিরা চীনের প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চমানের উন্নয়নের ফলে সৃষ্ট সুযোগগুলো নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা একমত হন যে, রোবোটিক্স, বৈদ্যুতিক যান এবং সৌর প্যানেলসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বে শীর্ষস্থানীয়; যা ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তিগত উদ্ভাবনকেও এগিয়ে নিয়ে যাবে। চীনের এই সম্পূর্ণ শিল্পশৃঙ্খল (ইন্ডাস্ট্রিয়াল চেইন) ও উৎপাদন সুবিধা চীন এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে দ্বিমুখী সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের এক বিস্তৃত সুযোগ তৈরি করেছে।

সূত্র:লিলি-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD