শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬

বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। রাশিয়ায় অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম’র ২৯তম অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শতাব্দীতে একবার ঘটে এমন পরিবর্তন দ্রুততর হচ্ছে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ ও শাসন ঘাটতিও বাড়ছে।’

প্লেনারি অধিবেশনে বক্তব্যে হান চেং বলেন, এ প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত “গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ” এরইমধ্যে প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘে ‘গ্লোবাল গভর্ন্যান্স ফ্রেন্ডস গ্রুপ’ গঠনের মাধ্যমে বহুপাক্ষিকতা রক্ষা এবং একতরফাবাদ বিরোধী একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়া হয়েছে।

এ সময় হান চেং জোর দিয়ে বলেন, চীন এই উদ্যোগের প্রবর্তক হিসেবে বাস্তব পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন পক্ষকে এক করে বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে কাজ করছে। চীন-রাশিয়া উভয়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার রূপান্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
ভাষণে তিনি বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তবায়নে চারটি মূল প্রস্তাব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্পর্ককে আরও গণতান্ত্রিক করতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ ও কণ্ঠস্বর বাড়াতে হবে।
হান চেং বলেন, ২০২৬ সাল চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা বছর, যা দেশের উন্নয়নের নতুন রূপরেখা এবং বিশ্বের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতার প্রতিফলন।

ফোরামের পার্শ্ববৈঠকে হান চেং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন।

তথ্য ও ছবি- সিনহুয়া

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD