শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬

ফরাসি সরকারের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং গত (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ফ্রান্সে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

চাং কুও ছিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উন্মুক্ততা ও সহযোগিতার নীতি বজায় রাখার পাশাপাশি, বিভিন্ন দেশের তুলনামূলক সুবিধাকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন, অবাধ ও সহজতর বাণিজ্য পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করা প্রয়োজন।
চাং কুও ছিং জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি অব্যাহত রাখবে, যা বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগাবে।

সূত্র:তুহিনা-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD