শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

ওয়াকফ দানে পাঁচ বছরের শর্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন পুরোপুরি স্থগিত না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। তবে সোমবার সুপ্রিম কোর্টের আদেশে নতুন আইনটির কয়েকটি ধারা আপাতত স্থগিত রেখেছে।

সংসদের দুই কক্ষে বিতর্কের পরে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার এই সংশোধিত আইনটি পাশ হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে চলতি বছরের ৫ এপ্রিল সই করেন। ওই আইনটি স্থগিত করার জন্য প্রায় একশোটি মামলা দায়ের হয়েছিল।

সব মামলাগুলি মিলিয়ে একটিই মামলা হয় ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহর বেঞ্চে।

ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের যে ধারা আনা হয়েছিল সংশোধিত আইনে, তার ওপরে স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ। বিচারপতিরা বলেছেন যে রাজ্য সরকারগুলি যখন সংশোধিত আইন অনুযায়ী রুল জারি করবে, তখনই এই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পরে।

কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ চারজন এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে সর্বোচ্চ তিন জন অমুসলিম সদস্য থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে অমুসলিম কোনো সদস্যকে নিয়োগ করা যেতে পারে বলে যে ধারা রয়েছে সংশোধিত আইনটিতে, সেই ধারাটি অবশ্য স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। তবে যতদূর সম্ভব একজন মুসলিমকেই এই পদে নিয়োগ করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছে আদালত।

এতদিন জেলা প্রশাসক কোনো জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি না, বলার অধিকারী ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, সেই অধিকার আপাতত জেলা প্রশাসকদের হাতে দেওয়া হবে না।

সূত্র : বিবিসি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD