শিরোনাম :
‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ

ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ব্যক্তিগত যোগাযোগ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপিও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পেনশন ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে আবেদন ও প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (GEMS)-এ অনলাইনে বদলি ও পদায়ন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং দক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও নির্দেশ দেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বিভিন্ন শূন্য পদে নিয়োগের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভার্চুয়ালি বিভাগীয় কমিশনাররা অংশ নেন। সভায় কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD