শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

ইউনিট ৭৩১-এর নৃশংসতার নতুন দলিল প্রকাশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ার কাছ থেকে পাওয়া জাপানের ইউনিট ৭৩১-এর সোভিয়েত জিজ্ঞাসাবাদের গোপন নথি, চীনের কেন্দ্রীয় আর্কাইভ ১৩ই ডিসেম্বর (শনিবার) প্রকাশ করেছে। এসব নথিতে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৩৯ সালের ১১ মে থেকে ১৯৫০ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত ইউনিট-৭৩১ সদস্যদের জিজ্ঞাসাবাদের রেকর্ড, ইউনিট ৭৩১-এর অপরাধের তদন্ত প্রতিবেদন এবং সোভিয়েত সরকারি চিঠিপত্র।

এ সব আর্কাইভ প্রথমবারের মতো খবরোভস্ক যুদ্ধাপরাধ বিচারের আগে সোভিয়েত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রকাশ করা হয়, এতে উন্মোচিত হয়েছে যে ইউনিট ৭৩১-এর অপরাধের সাথে যুক্ত ব্যক্তির সংখ্যা ২০০ জনেরও বেশি। মূল যুদ্ধাপরাধী ও সাক্ষীদের চিহ্নিত করার পর অবশেষে ১২ জন যুদ্ধাপরাধীর প্রকাশ্যে বিচার করা হয়েছে। কিছু জিজ্ঞাসাবাদের রেকর্ড প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এ সব যুদ্ধাপরাধীরা আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন, জীবানু-যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনার অপরাধ স্বীকার করেছে।
রাশিয়ার হস্তান্তর করা এসব আর্কাইভ চীনে সংরক্ষিত ইউনিট-৭৩১ সাইট, ইউনিট-৭৩১ অপরাধ আর্কাইভের সাথে একে অপরের জন্য পরিপূরক বলেও প্রমাণিত হয়েছে। এসব ঐতিহাসিক প্রমাণ আবারও নিশ্চিত করে যে, জাপানের জীবানু-যুদ্ধ ছিল একটি সংগঠিত, পূর্বপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় অপরাধ।

চলতি বছর হল চীনা জনগণের জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। জাপানি সামরিকবাদের পুনরুত্থান রোধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ইচ্ছা। এসব আর্কাইভের আবিষ্কার ও প্রকাশ আবার ইতিহাসের সত্য পুনরুদ্ধারের জন্য অকাট্য প্রমাণ প্রদান করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঠিক দৃষ্টিভঙ্গি প্রচার ও দেশপ্রেম কেন্দ্রিক জাতীয় চেতনা দৃঢ় করার জন্য অত্যন্ত মূল্যবান।

সূত্র:তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD