শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে উজ্জ্বল পোশাক পরিহিত ‘উচু অপেরা’ শিল্পীরা শতবর্ষী চীনা অপেরা ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রদর্শনী তুলে ধরেন। তাঁদের সাবলীল অঙ্গভঙ্গি, সুউচ্চ কণ্ঠস্বর এবং মার্শাল আর্টের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।

১৯ অক্টোবর (সোমবার)-এর এই আয়োজনে উচু অপেরার বেশ কিছু ধ্রুপদী পরিবেশনা স্থান পায়। এর মধ্যে ছিল চমৎকার ‘দ্য গডেস অফ হেভেন স্ক্যাটার্স ফ্লাওয়ার্স’, বুদ্ধিদীপ্ত ও অভিব্যক্তিপূর্ণ ‘দ্য সেডান রাইড’ এবং চীনা সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘জার্নি টু দ্য ওয়েস্ট’-এর জনপ্রিয় কাহিনি অবলম্বনে নির্মিত রোমাঞ্চকর পরিবেশনা ‘থ্রি ফাইটস্ এগেইনস্ট দ্য হোয়াইট বোন ডিমন’।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে উদ্ভূত ‘উচু অপেরা’—যা ‘চিনহুয়া অপেরা’ নামেও পরিচিত—একটি ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প। এতে গান, শারীরিক কসরত (অ্যাক্রোব্যাটিক্স) এবং শৈল্পিক অঙ্গভঙ্গির এক নিপুণ সংমিশ্রণ ঘটে, যার মাধ্যমে চীনা ইতিহাস ও লোকগাথার চিরন্তন গল্পগুলো ফুটিয়ে তোলা হয়।

চমকপ্রদ পোশাক ও জটিল নৃত্যশৈলীর পাশাপাশি, এই শিল্পকলা প্রেম, সাহস, ন্যায়বিচার ও নিষ্ঠার মতো সর্বজনীন মানবিক বিষয়গুলোকে তুলে ধরে। এটি দর্শকদের সামনে চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি উন্মোচন করে।

‘আফ্রিকায় উচু অপেরা’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করে চেচিয়াং উচু অপেরা আর্ট রিসার্চ ইনস্টিটিউট (চেচিয়াং উচু অপেরা ট্রুপ)। পৃষ্ঠপোষকতায় ছিল জিম্বাবুয়েতে অবস্থিত চীনা দূতাবাস, চেচিয়াং প্রাদেশিক সংস্কৃতি, বেতার, টেলিভিশন ও পর্যটন বিভাগ এবং চিনহুয়া মিউনিসিপ্যাল সরকার।

সূত্র: মাহমুদ হাশিম,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD