শিরোনাম :
৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ব্যবস্থায় ন্যায়সঙ্গত পরিবর্তনে যৌথ উদ্যোগ চীন-কেনিয়ার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কেনিয়া সময় ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত, কেনিয়ার ভাইস প্রেসিডেন্ট কিথুরে কিন্ডিকির আমন্ত্রণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং কেনিয়া সফর করেছেন। সফরকালে তিনি নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে সাক্ষাত্ করেন, ভাইস প্রেসিডেন্ট কিন্ডিকির সঙ্গে আলোচনা করেন এবং চীনে রপ্তানিকৃত কেনিয়ার শুল্কমুক্ত পণ্যের প্রদর্শনী তথা চীন-কেনিয়া ব্যবসা ফোরামে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

প্রেসিডেন্ট রুটোর সঙ্গে সাক্ষাতে হান চেং, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। হান চেং বলেন, চীন ও কেনিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ বছরেরও বেশি সময় ধরে পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছেছে। গত বছরের এপ্রিল মাসে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট রুটো যৌথভাবে “নতুন যুগের চীন-কেনিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটি” গঠনের সিদ্ধান্ত নেন, যা দুই দেশের সম্পর্কের জন্য নতুন দিকনির্দেশনা নির্ধারণ করেছে। চীন কেনিয়ার সঙ্গে একযোগে দুই দেশের নেতাদের ঐকমত্য এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করতে আগ্রহী, যাতে চীন-কেনিয়া সহযোগিতায় নতুন চালিকাশক্তি সঞ্চার করা যাবে এবং নতুন যুগের সার্বক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে নেতৃত্বমূলক ভূমিকা পালন করা যাবে।

হান চেং আরও বলেন, চলতি বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনাবর্ষ। চীন আরও উচ্চমানের উন্মুক্ততা বিস্তৃত করবে এবং কেনিয়াসহ আফ্রিকার দেশগুলোর সঙ্গে উচ্চমানের উন্নয়নের সুযোগ ভাগ করে নেবে। চীন ও কেনিয়াকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আস্থা জোরদার করতে হবে এবং নতুন যুগের চীন-কেনিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ভিত্তি শক্তিশালী করতে হবে। তাইওয়ানসহ চীনের মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেনিয়ার দৃঢ় সমর্থনের জন্য চীন কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কেনিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। উভয় পক্ষকে উচ্চমানের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে হবে এবং ১ মে থেকে ৫৩টি আফ্রিকান দেশের জন্য চীনের সম্পূর্ণ শুল্কমুক্ত নীতির সুবিধা কাজে লাগিয়ে যৌথভাবে আধুনিকায়নের পথে দ্রুত এগিয়ে যেতে হবে। চীন কেনিয়ার পক্ষ থেকে চীনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ ধারণা ও উদ্যোগের প্রতি সমর্থনকে প্রশংসা করে এবং উভয় দেশ উচ্চস্তরের কৌশলগত সমন্বয় জোরদার করে আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত দিকে এগিয়ে নিতে কাজ করতে আগ্রহী।

সূত্র:শিশির-তৌহিদ-আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD