শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

আজ বড়দিন: শান্তি ও ভালোবাসার উৎসব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিনটি উদযাপিত হবে আনন্দ ও উৎসাহের সাথে। গির্জাগুলো রঙিন সাজে সেজেছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে দেখা গেছে উৎসবের বর্ণাঢরতা। প্রার্থনায় অংশ নিতে হাজারো মানুষের সমাগম হবে।

খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশুখ্রিষ্ট এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য। তাই এই দিনটি শান্তি, ভালোবাসা ও মানবতার উৎসব হিসেবে পালিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এবারের বড়দিনে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়েছে। মানুষ নীরবে মোমবাতি জ্বালিয়ে যিশুর জীবনের আদর্শ স্মরণ করবে।

বড়দিন উপলক্ষে ঘরে ঘরে চলছে উৎসবের আয়োজন। কেক কাটা, উপাদেয় খাবার রান্না, ক্রিসমাস ট্রি সাজানো ও আলোকসজ্জা করা হচ্ছে। শিশুদের মধ্যে বিতরণ করা হচ্ছে উপহার।

এই বিশেষ দিনে, শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD