শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রাজনৈতিক সব দলের প্রতি সমান মনোভাব রাখতে হবে: সিইসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সব রাজনৈতিক দলের প্রতি সমান মনোভাব রেখে নির্বাচন পরিচালনা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নূরুল হুদা।

রোববার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের ব্যাজমেন্ট-২’তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচন আচরণবিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সবাই যেন সমান সুযোগ পায় সেদিকে নজর রাখতে হবে। কোন রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো যাবে না। প্রিজাইডিং অফিসারদের সহায়তা করতে হবে। কারণ তারা সবচেয়ে বেশি চাপে থাকে।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রতিহিংসা বন্ধ করতে হবে। ভোটের দিকে জাতি, বিশ্ব তাকিয়ে রয়েছে। ম্যাজিস্ট্রেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুলি চালাতে হলে জুডিশিয়াল মাইন্ড আপ্লিকেশন করবেন। দায়িত্ব সাহসিকতার সাথে পালন করার আহ্বান জানান তিনি।

কমিশনার কবিতা খানম বলেন, আমাদের উদ্দেশ্য গ্রহণযোগ্য নির্বাচন করা। আইন যেন অসম্মানিত না হয়। প্রাথীর পরিচয় বড় না হয়ে উঠে। নিবাচনের সময় বিজিবি, সেনা, আপনাদের অপেক্ষায় থাকবে।

তিনি বলেন, আইনের যেন ব্যত্যয় না হয়। আইন সঠিকভাবে জেনে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আইনের কোনো ধরনের বৈষম্য প্রয়োগ বরদাশত করা হবে না বলে জানান তিনি।

একইভাবে কমিশনার রফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণযোগ্য করতে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড। সেই দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি, আইন আপনাদের পাশে থাকবে। কোনভাবেই যেন আইনের বৈষম্য প্রয়োগ না হয়। আপনাদের অধিকার আপনাদের জানতে হবে।

তিনি আর বলেন, আরপিও পড়তে হবে, কি করবেন কি করবেন না সব এখানে আছে। লাইন ধরে ধরে পড়েন। বিচারিক মন পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করেন। জুডিশিয়াল মাইন্ড নিয়ে করলে খুব বেশি বিপদে পড়বেন না। অতি উৎসাহী হওয়া যাবে না। এখন অনুকুল পরিবেশ নেই। কাজটা সহজ নয় বলে ইসি কমিশনার জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD