শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

গণভবনকে আ.লীগ নির্বাচনের কাজে ব্যবহার করছে: ড. কামাল হোসেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভবন, মন্ত্রীদের বাসভবন ও সরকারি অফিস রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের পক্ষে এক লিখিত বক্তব্যে এ কথা বলেন গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গণফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে৷

লিখিত বক্তব্যে জানানো হয়, গণভবন, মন্ত্রীদের বাসভবন, সরকারি অফিস রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার করা হচ্ছে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন (১৪(১), (১৪)(২)) হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নিরব ভূমিকা পালন করছে৷

ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনকালীন সময়ে দেশের প্রসাশন ও আইনশৃঙখলা বাহিনী নির্বাচন কমিশনের পুরোপুরি কর্তৃত্বের মধ্যে থাকলেও আজ অবধি প্রসাশনিক কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা আইন বহির্ভূতভাবে নির্বাচনে অংশ গ্রহণকারী বিরোধী পক্ষের ওপর হাজার হাজার হামলা-মামলা, গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশি অব্যাহত রেখেছে। এমনকি নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকেও উচ্চ পর্যায়ের নির্দেশনায় মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে।

বিচার বিভাগকে ব্যবহার করে জামিনে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকারি দলের প্রার্থী এবং মন্ত্রীদের দাপটের সাথে নির্বাচনী প্রচার ও ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হচ্ছে।

নির্বাচনী কাজে মন্ত্রীদের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসন তাদের প্রটোকলসহ সার্বিক সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আর বিরোধীদলের প্রার্থীদের ক্ষেত্রে ঠিক উল্টো কাজ করা হচ্ছে। যেমন, কর্মীদের সঙ্গে নিজ এলাকায় বৈঠক পর্যন্ত করতে দেয়া হচ্ছে না।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। যোগদান শেষে তিনি বলেন, আজকে ড. কামাল হোসেন যে যুদ্ধ করছেন, এই একই যুদ্ধের জন্য ২০১৫ সালে আজকের এই দিনে একুশে টেলিভিশন দখল করা হয়। আজ তিন বছর হয়ে গেল। আবদুস সালাম বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে গণফোরামের সদস্য হিসাবে যোগ দিলাম। আজ থেকে আমার নেতা ড. কামাল হোসেন। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।

ড. কামাল হোসেন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD