নগর যুবলীগের সদস্য আকবর হুসাইনের মেয়ে সিদরাতুল মুনতাহাকে (১৩) অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে আকবর হুসাইন ডবলমুরিং থানায় মামলা করেন।
আকবর হুসাইন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে পাঁচটা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করেছি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, স্থানীয় আবদুল হাকিম সড়কের মোল্লা বাড়িতে আকবর হুসাইনের বাসায় সকাল থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। তাকে প্রায় সময় পাশের বাসার একটি ছেলে উত্ত্যক্ত করত। অভিভাবকদের ধারণা করা হচ্ছে মেয়েটিকে ওই ছেলেটি অপহরণ করেছে।
ওসি জহির হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তির সহায়তার পাশাপাশি পুলিশি কৌশলে চেষ্টা চলছে। আশাকরি, যত দ্রুত সম্ভব উদ্ধার করতে সক্ষম হবো।