শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বাংলাদেশে রাজনীতিই এখন সবচেয়ে বড় ব্যবসা: সিপিডি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: অর্থনীতি ও উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বাংলাদেশে রাজনীতিই এখন সবচেয়ে বড় ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর ব্রাক সেন্টারে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) চলতি বছরের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানায় সিপিডি।

দেশে বর্তমানে রাজনীতি ও ব্যবসার মধ্যে একটি কলুষিত সম্পর্ক গড়ে উঠছে উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আপনারা লক্ষ করছেন যে, নির্বাচনের ভেতরে ব্যবাসায়ী গোষ্ঠীর যথেষ্ঠ দৃশ্যমান উপস্থিতি, রাজনীতিবিদরাও কিন্তু এখন ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। যার ফলে একটা ব্যবসা এবং রাজনীতির একটি অনেক ক্ষেত্রেই কলুষ সম্পর্ক গড়ে উঠছে।’
‘নাগরিকরা কে রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী এই পার্থক্য আর বুঝে উঠতে পারছেন না। তাদের সামনে দৃশ্যমান হচ্ছে, বাংলাদেশে এখন রাজনীতি সবচেয়ে বড় ব্যবসায়ী উদ্যোগ’, বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তাশ্রেণির অনুকূলে যে ধরনের পরিবেশ দরকার সে রকম বাস্তবতা নেই। এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘একটি সীমিত আকারে এক ধরনের উদ্যোগকে প্রমোট করা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে উদ্যোক্তাশ্রেণি বা উদ্যোগের বিকাশের জন্য সরকারের যে নীতিকাঠামো, যে ধরনের প্রাতিষ্ঠানিক পরিবেশ, যে ধরনের অবস্থান সেটি এখনো কিন্তু নেই।’

সম্প্রতি রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে ইতিবাচক জানিয়ে, সেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে সঠিক বাস্তবায়নের পরামর্শ দেয় সিপিডি। দেশে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি না থাকলে, প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব নয়। ব্যবসা এবং রাজনীতির স্বার্থান্বেষী সম্পর্কের সমালোচনা করে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ভালো অর্থনৈতিক পরিকল্পনার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কী ধরনের বাংলাদেশ তাঁরা চান, সেটাতে তাঁরা উদ্যোক্তা-রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে যেন এ অর্থনৈতিক পরিকল্পনাগুলো তাঁরা আমাদের সামনে পেশ করেন, আমরা (যাতে) যাচাই-বাছাই করতে পারি সেগুলোর যৌক্তিকতা কী।’

স্বল্পোন্নত দেশগুলোর ভালো উন্নয়নের জন্য উদ্যোক্তাদের উন্নয়নে জোর দিতে হবে উল্লেখ করে ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট আইনগুলোর সঠিক বাস্তবায়ন ও বৈষম্যহীন নীতি নিশ্চিত করারও তাগিদ জানায় সিপিডি। শুধু তাই নয়, একটি উন্নয়নশীল দেশ হতে হলে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সুশাসনও নিশ্চিত করা দরকার বলে জানায় প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD