শিরোনাম :
বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী ‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

অবশেষে খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম মুক্তি পেলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: দুই মাসের অধিক সময় কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

এ সময় কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ, আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, সারাহ হোসেন ও তার স্বজনরা।

গত ১৫ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ খ্যাতিমান আলোকচিত্রীর জামিন মঞ্জুর করে সিএমএম আদালতে জামিননামা দাখিলের আদেশ দেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে হাইকোর্টের জামিনের আদেশ সিএমএম আদালতে আসে। ওই দিন আদালতের কর্মঘণ্টার পর আদেশ পৌঁছানোয় আইনজীবীরা জামিননামা দাখিল করতে পারেননি।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম ১০ হাজার টাকা মুচলেকায় জামিননামা গ্রহণ করেন। এরপর জামিননামা কারাগারে পাঠানো হয়। কিন্তু জামিননামায় আসামির ঠিকানা ভুল থাকায় কারা কর্তৃপক্ষ বেলা সাড়ে ৩টার দিকে তা আদালতে ফেরত পাঠায়। এরপর আদালত থেকে অনুমতি নিয়ে তা সংশোধন করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ওই জামিননামা ঢাকা সিএমএম আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় শহিদুল আলম এ বিষয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার আগে ৪ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুল আলমকে অপহরণ করে বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ।

৬ আগস্ট এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। এরপর গত ১২ আগস্ট রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতও গত ১১ সেপ্টেম্বর জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD