শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

গোটা দেশ ফুঁসছে, মানুষ একটা সুযোগের অপেক্ষায়: মান্না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ পরিবর্তনের উপকূলে দাঁড়িয়ে আছে। গোটা দেশ ফুঁসছে। মানুষ একটা সুযোগের অপেক্ষায়। ৫ বছর অনেক ডাকাতি হয়েছে। জনগণ অনেক ধৈর্য ধরেছে। এবার একটা সুযোগ চায়। তারা সঠিক জবাব দেবে। জনগণ এই সরকারকে বদলে দেবে। জাতীয় ঐক্যফ্রন্ট পরিবর্তনের সুযোগটা বুঝেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরও সরকার শতশত নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারা আবার প্রচার করছে ‘থ্যাংক ইউ পিএম’! যতদিন সরকার ক্ষমতায় ছিল ততোধিক দেশে গজব পড়েছে। নির্বাচনে ধানের শীষে বাক্স ভরে দিতে হবে। নির্বাচনে জালিম সরকারের পতন ঘটাতে হবে। সমস্ত লড়াই ৩০ ডিসেম্বর। ওইদিন স্বৈরাচারের পতন ঘটাতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকারের উন্নত মহাসড়কে ট্রাফিক সিগন্যাল লেগেছে। এরা বড়লোকদের তোষণ করেছে, আর গরিবদের আরও গরিব করেছে। দেশে এক কোটি শিক্ষিত লোক বেকার। আমরা বদলে দেব। মানুষের ভাগ্য বদলে দেব। একদিনের ভোটের লড়াই নয়, আমরা চাই প্রতিদিনের লড়াই, বাঁচার লড়াই।

বিএনপির প্রচার সম্পাদক শহিদ শহিদুদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সেলিনা হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD