সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনের বিএনপির ৩৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রতিটি আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহ সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন, সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) ৫ জন। এরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার, কণ্ঠশিল্পী কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, অ্যাডভোকেট রবিউল ও টিএম তহজিবুল এনাম তুষার।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে দু’জন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং তার স্ত্রী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) ৫ জন। এরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও গোলাম মোস্তফা।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গার একাংশ) ৬ জন। এরা হলেন, সাবেক এমপি আকবর আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী অ্যাডভোকেট সিমকি ইমাম খান, শরফুদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির আহবায়ক কাজী কামাল ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব। সাবেক এমপি অ্যাড. শামছুল ইসলাম।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) ৫ জন। এরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল আলম খান পাপ্পু, বিএনপির কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, গোলাম মওলা খান বাবলু, শামসুল হুদা ও চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) ৭ জন। এরা হলেন, সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস, সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মাহমুদ গ্যাদন, জাহাঙ্গীর হোসেন শামীম ও অ্যাড. হুমায়ুন কবির, বর্তমান সভাপতি তারিকুল ইসলাম আরিফ, গোলাম সরোয়ারসহ আরেক জন।