শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাঝআকাশে ককপিটের ভেতর দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

১৭৪ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করা বোয়িং উড়োজাহাজটির ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন অন্য ক্রুরা। পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটির পর ফ্লাইদুবাই ইসরায়েল থেকে ও ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত চলমান থাকায় ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার মূল কারণ এবং সংশ্লিষ্ট পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মারামারির ঘটনায় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। তাবুকে অবতরণের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজে থাকা ১৭৪ যাত্রী এবং অন্য কেবিন ক্রুরা নিরাপদ ছিলেন বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

ফ্লাইদুবাই জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

হঠাৎ ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। পাশাপাশি যাত্রীদের বিকল্প ভ্রমণের ব্যবস্থা দ্রুত করার আশ্বাস দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD