শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান ….শেখ সারহান নাসের তন্ময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি:উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন । মঙ্গলবার বিকালে বাগেরহাট খান জাহান আলী (দরগাহ) মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেন।

তন্ময় বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার আমলে হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ জন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে জননেত্রী যাকেই বাগেরহাট ২ আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন কোন অবস্থাতেই দূর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না ।

বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও জেলা যুব লীগের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন ও ফারুক তালুকদারের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন– বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ চেয়্যারম্যান শেখ কামরুজ্জামান টুকু প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন– বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান,বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু,কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,জেলা তাতীলীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল বাকি,জেলা যুব লীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার,সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আসরাফি জেমস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার প্রমুখ।
যুব সমাবেশে বাগেরহাট জেলার সকল উপজেলার যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD