শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঈশ্বরগঞ্জে জাপা এমপির কুশপুত্তলিকা দাহ: দলীয় প্রার্থী চায় আ.লীগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ: ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আ’লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তারকে নৌকার মনোনয়ন দাবিতে নৌকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আওয়ামী লীগের নেতা কর্মীরা এক বিক্ষোভ মিছিল করে ঘন্টা ব্যাপি সড়ক পথ অবরোধ করে রেখে জাতীয় জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের কুশপুত্তলিকা দাহ করে।

জানা যায়, বুধবার নৌকা সমর্থক গোষ্ঠীর ব্যানারে আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহরে এক বিক্ষোভ মিছিল বের করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে বিজয় ৭১ চত্বরে পৌর আ’লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল হান্নান ভূইয়া, দেলোয়ার জাহান মামুন, সাদিকুল গণি ভূইয়া রুমন, কামরুল হাসান জুয়েল, জাকির হোসেন, মুখলেছুর রহমান মানিক, একেএম ফরিদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের কুশপুত্তলিকা দাহ করে।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর বর্তমান এমপি ফখরুল ইমামের নির্বাচনী তোরণ ভাংচুর, তার বাস ভবনে অগ্নিসংযোগ এবং ৫ নভেম্বর জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে আ’লীগ নেতাকর্মীরা।

সমাবেশে আ’লীগের সাধারণ সম্পাদক ‘আব্দুল হেকিম ঘোষণা দেন আব্দুস ছাত্তারকে মনোনয়ন দেয়া না হলে নেতাকর্মীরা রাজপথে অনশন কর্মসূচী পালন করবেন’।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD