শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনী তফশিল ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

বকুল খান স্পেন থেকে: ব্যাপক আলোচনা ও পর্যালোচনা শেষে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের ঘোষণা করেছে নির্বাচনী তফশিল ২০১৮।

এসোসিয়েশনের মিলনায়তনে বিপুল সংখ্যক প্রবাসিদের উপস্থিতিতে শপথ নেন ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে বাংলাদেশ এসোসিয়েশনের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন।

৩১ অক্টোবর নির্বাচন কমিশন-এর আয়োজনে সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ ও পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ও আল মামুন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রধান নির্বাচন কমিশন খুরশেদ আলম মজুমদার, সহকারি প্রধান গোলাম মোস্তফা জাহাঙ্গীর, কোষাধক্ষ্য লুতফুর রহমান,
সদস্য সচিব মো: দুলাল সাফা ও যুগ্ম সচিব দবির তালুকদার [মিডিয়া উইং] নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মো: ফজলে এলাহী, মো: বেলাল আব্দুল কাদির, এস এম মাসুদ, রানা মাসুদসহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে সভার সভাপতি প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদারের তফশিল পাঠ করে শুনান। দুলাল সাফা ও দবির তালুকদারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, কমিউনিটির নেতৃবৃন্দ ।

তফসীলে বলা হয়- নির্বাচনে সভাপতি প্রার্থীর মনোনয়ন ফি ৪ হাজার ইউরো, সাধারণ সম্পাদক প্রার্থীর জন্য ২৫ হাজার ইউরো নির্ধারণ করা হয়েছে, সিনিয়র সহ-সভাপতি ২ হাজার ৫০০ ইউরো এবং সাংগঠনিক সম্পাদক পদে এক হাজার ইউরো ।

আগামী ১১ ডিসেম্বর রাত ৯ টার মধ্যে কমিশন বরাবর নির্ধারিত ফিসহ মনোনয়ন জমা দিতে হবে বলে তফশিলে জানানো হয়। এছাড়াও এবারের হাল নাগাদ ভোটার তালিকা প্রণয়নসহ ডিজিটাল পরিচয়পত্র প্রধান করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD