শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

পরিবহন শ্রমিকদের ধর্মঘট নিয়ে মন্ত্রী কিছু জানেন না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষনেতা ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, আমি জানি না, আমি কিছুই জানি না। আমি এটা নিয়ে কিছুই বলব না।

রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা পরিবহন ধর্মঘট সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এমন মন্তব্য করেন।

আপনি শ্রমিকদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও তিনি কোনো উত্তর দেননি। বরং তিনি দ্রুত সাংবাদিকদের এড়িয়ে যান।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রোববার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোনো যানবাহন চলতে দিচ্ছে না শ্রমিকরা। এ থেকে রেহাই পাইনি সচিবালয়, এমনকি প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িও। প্রাইভেট গাড়ি নিয়ে যারা রাস্তায় বের হয়েছেন শ্রমিকরা তাদের মুখে পোড়া মবিল দিয়ে দিচ্ছেন।

শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেল থেকে ড্রাইভার ছাড়া যাত্রীদের জোর করে নামিয়ে দিচ্ছেন। ফলে উবার, পাঠাওসহ বেশকিছু রাইড শেয়ারিংও করতে পারছেন না সাধারণ যাত্রীরা। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে জিম্মি হয়ে পড়েছে মানুষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD