শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে: তন্ময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে। এজন্য শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে। শুধু জানলেই হবে না, তার আদর্শের প্রতি অবিচল থাকতে হবে।

শনিবার দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেন।

তন্ময় বলেন, শেখ হাসিনার আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত ১০ বছরে বাংলাদেশে ১৮ লাখ কোটি টাকার কাজ হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য দেন- সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অভিজিত বসু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি,বাগেরহাট যুবলীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

ছাত্র সমাবেশে বাগেরহাট জেলার সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD