হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামি সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। কাজ না করলে সেই নেতাকে দল থেকে বাদ দেয়া হবে । বুধবার (২৫ অক্টোবর ) বিকেলে গাজীপুরের কলেজ গেইটে এক সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে। সভাশেষে গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীগন প্লে কার্ড, ব্যানার নিয়ে মন্ত্রীর সাথে যোগ দেন ।
সভায় তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট নষ্ট রাজনীতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমত উল্লাহ খান সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।