শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

শতাধিক দেশের অংশগ্রহণে জমজমাট ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: জার্মানীর বাণিজ্যিক শহর ফ্রাংকফুর্টে সৃষ্টিশীলতা আর সম্ভবনার নানা আয়োজনে ৯ অক্টোবর থেকে ঐতিহ্যবাহী আর্ন্তজাতিক ৭০তম বইমেলার আসর বসেছে। চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। শতাধিক দেশের অংশগ্রহণে জমজমাট ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা এখন দর্শণার্থী ও বইপ্রেমীদের উপচেপড়া ভীড়।

    বইমেলার উদ্বোধন করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। উদ্বোধনী বক্তব্যে জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব রাজনীতিতে টালমাটাল সময় অতিবাহিত হচ্ছে। এ অবস্থার মধ্যেও স্বাধীনতা রক্ষায় সৃষ্টিশীলতা, জ্ঞান-গবেষণা আর শিক্ষামূলক এ ধরনের কাজ অব্যাহত রাখতে হবে।’ এ সময় অন্যান্য বক্তারা বলেন, ‘বিশ্বময় গণতন্ত্রের পূর্ণ বিকাশ, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা অবিশ্বাস্য ভূমিকা রয়েছে।’

মেলায় বাংলাদেশ স্টল উদ্বোধন করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদের নেতৃত্বে বাংলাদেশী প্রতিনিধি দল। এ দলে রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সাবেক নির্বাহী পরিচালক, পাঞ্জেরী পাবলিকেশন্সের পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলা প্রকাশের ইঞ্জিনিয়ার মেহদী হাসান, কথা প্রকাশের জসীম উদ্দিন, ইউপিএলের মারুখ মহিউদ্দিন, পলল প্রকাশনীর খান মাহবুব এবং অমিকন প্রকাশনী।
তবে ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে অনেকেই মেলায় উপস্থিত থাকতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঁচদিনব্যাপী বই মেলার প্রথম দিন থেকেই দর্শণার্থীদের উপচেপড়া ভীড়। বিশ্বের ১০০টির বেশি দেশের প্রায় ৭ হাজার পরিবেশক ৪ হাজার স্টল নিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ও প্রযুক্তিসহ নানা বিষয়ের ওপর লেখা বই মেয়ায় প্রদর্শণ করছে। মেলায় শিশু কিশোরদের জন্যেও রয়েছে বিশেষ আয়োজন। আয়োজকদের প্রত্যাশা এবারের মেলায় প্রায় তিনলাখেরও বেশি দর্শনার্থী এবং দশ হাজারের অধিক স্থায়ীয় ও বিদেশি সাংবাদিক আসবেন।

এদিকে বইমেলায় বাংলাদেশী প্রবাসীদের প্রত্যাশা দেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক ও লেখকদের বই বিদেশের মাটিতে আরো বেশি বেশি পাওয়া গেলে আগামী প্রজন্ম উপকৃত হবে।

সূত্রে জানা যায়, বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমীর ডিরেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক ১২ অক্টোবর বাংলাদেশের উদ্যোগে মেলায় সেমিনারে অংশ নেয়ার কথা ছিল; এক্ষেত্রে সরকারী কর্মকর্তাদের ভিসা ইন্টারভিউর তারিখ পড়েছে ১৪ই অক্টোবর। আর ওই দিনই ফ্রাঙ্কফুর্ট বই মেলার সমাপনী দিন।

অন্যদিকে কলকাতার আনন্দ পাবলিশার্সসহ দিল্লী, মুম্বাই এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বই ব্যবসায়ী এই মেলায় অংশ নিচ্ছে। মেলায় আনন্দ পাবলিশার্সের প্রতিনিধিত্ব করেছেন উজ্জ্বল কুমার সিনহা এবার মেলার অতিথি দেশ হয়েছে জর্জিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD