শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাংকফুর্টে ৫০০ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বই মেলা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: ইতিহাসের প্রাচীনতম প্রকাশনা মেলার মধ্যে জার্মানির ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা অন্যতম। ১৪৫৪ সালে ছাপাখানার জনক জোহানেস গুটেনবার্গ জার্মানির মাইনজ শহরে, ফ্রাংকফোর্ট শহরে প্রথম এই বই মেলার আয়োজন করেন।

বর্তমানে ৫০০ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক এই বই মেলা বিশ্বে সর্ববৃহৎ বই মেলার স্বীকৃতি পেয়েছে।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বুধবার (১০ অক্টোবর) এই বইমেলার উদ্বোধন করেন৷ উদ্বোধনী বক্তব্যে বিশ্ব রাজনীতিতে টালমাটাল সময়ের মধ্যেও স্বাধীনতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি৷ অন্যান্য বক্তারাও জোর দেন মানবাধিকারের ওপর৷ তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার আর মুক্ত-চিন্তা প্রকাশে ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক ৭০তম বই মেলা হোক অনন্য৷

১০ তারিখ থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত ৷ ৭০তম আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বইমেলায় কয়েক লাখ দর্শণার্থী ও বইপ্রেমী আসবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

ফ্রাংকফুট মেলায় বাংলাদেশ অংশ নিচ্ছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সাবেক নির্বাহী পরিচালক এবং পাঞ্জেরী পাবলিকেশন্সের পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলাপ্রকাশের ইঞ্জিনিয়ার মেহদী হাসান, কথা প্রকাশের জসীম উদ্দিন, ইউপিএলের মারুখ মহিউদ্দিন এবং পলল প্রকাশনীর খান মাহবুব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD